শিক্ষিকাকে চুমু ও কোলে নিয়ে প্রিন্সিপালের রোমান্স, ভিডিও ভাইরাল

 


আপত্তিকর সম্পর্কে জড়িয়ে পড়া প্রিন্সিপাল-শিক্ষিকা। ছবি : সংগৃহীত


বিদ্যালয়ে বেকল ভালো পড়াশোনা নয়, ভালো মানুষ গড়ে তোলারও শিক্ষা দেয়। তবে সেই বিদ্যালয়ে যদি শিক্ষিকার সঙ্গে প্রিন্সিপালের অনৈতিক সম্পর্কের মতো ঘটনা ঘটে তবে তারও প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর। নষ্ট হয় শিক্ষার পরিবেশও।

এবার সামনে এসেছে ঠিক তেমনি এক ঘটনা। স্কুলের ভেতরই এক শিক্ষিকাকে চুমু ও কোলে নিয়ে রোমান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আলোচনা সমালোচনারও জন্ম দিয়েছে ঘটনাটি। জানা গেছে, চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। আর গত মঙ্গলবার (০৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমে ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে অফিস কক্ষে এক প্রিন্সিপালকে শিক্ষিকার সঙ্গে অশালীন অবস্থায় দেখা গেছে। স্থানীয় একটি কনভেন্ট স্কুলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত রোববার স্কুল শিক্ষিকা ও প্রিন্সিপালের মধ্যকার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা এখনো জানা যায়নি। 

নবীনতর পূর্বতন