রাজধানীতে ছুরি/কা*ঘাত করে লাখ টাকা ছিনতাই

রাজধানীর কদমতলীতে মো. আমিন হোসেন (৪৯) নামে একজনকে দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাত করে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জাপানি বাজার মুক্তধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন।

আহতের ছেলে মিরাজ হোসেন বলেন, গ্রামের বাড়ি থেকে ঘর বিক্রির ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে রবিবার রাতে শনিরআখড়া গাড়ি থেকে নামে। এরপর রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় বাসার কাছে জাপানি বাজার এলাকার কিছু দুষ্কৃতকারী মোটরসাইকেলে এসে বাবাকে ছুরিকাঘাত করে সঙ্গে থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে বাবার বাম হাতে ও পিঠে গুরুতর জখম হয়।

মিরাজ আরও বলেন, পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দয়াগঞ্জ বেসরকারি মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত আমির হোসের গ্রামের বাড়ি চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামে। বর্তমানে জাপানি বাজার পাটের এলাকায় পরিবার নিয়ে থাকেন।

নবীনতর পূর্বতন