অতিরিক্ত পুলিশ মোতায়েন, প্রস্তুত জলকামান
দাবি আদায়ে রাজধানী মহাখালীর আমতলীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও।
কলেজের সামনে থেকে মিছিল নিয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী অবরোধ করেন।
এ বিষয়ে কথা হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ‘বর্তমানে আমরা মহাখালীর আমতলীতে অবস্থান করছি।
সরেজমিনে দেখা যায়, কয়েক শ শিক্ষার্থী আমতলী মোড়ে অবস্থা নিয়ে ‘শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানি না মানি না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানব না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’সহ নানা স্লোগান দিচ্ছেন।
এর আগে, পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তিতুমীরসহ সাত কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে।
শিক্ষা উপদেষ্টা আরো বলেন, ‘তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়।