বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভালুকা উপজেলার সমন্বয়ক মামুনকে (১৮) খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তোফাজ্জল হত্যার প্রত্যক্ষ সাক্ষী মামুনের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মামুনের বড় ভাই ইসলাম উদ্দিন জানান, উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডে ডিউটি শেষে মামুন সোমবার রাত ১০টার দিকে বের হয়। রাত ১১টায় সে বাসায় না ফেরায় তারা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। খুঁজে না পাওয়ায় মঙ্গলবার রাতে তিনি ভালুকা মডেল থানায় জিডি করেছেন।
৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে তোফাজ্জল হোসেন নিহত হন। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সমন্বয়ক মামুন। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন মামুন। এ কারণেই মামুনকে অপহরণ করা হতে পারে বলে দাবি পরিবারের।
দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুবাই স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
এসময় প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি স্বাগত জানান।
ড. আহমেদ বেলহউল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশকে দুবাইয়ে বার্ষিক আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত করেন।
তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।