মুন্সীগঞ্জে ৪ দিনের মাথায় একই কবরস্থান থেকে
১১টি খুলি চুরি
মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাঁও ইউনিয়নের পূ্র্ব বেজগাঁও কবরস্থানের ছয়টি কবর থেকে ছয়টি খুলি চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে চোর চক্র এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান কবরস্থানের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি জানান, এর ৪ দিন আগে বৃহস্পতিবার পাঁচটি কবর খুঁড়ে পাঁচটি খুলি নিয়ে গেছে চোর চক্রটি। আজ সোমবার সকালে তারা কবরগুলো খোঁড়া দেখে সেখানে তল্লাসী চালিয়ে দেখে কঙ্কাল থেকে খুলি চুরি হয়ে গেছে। পরে তারা পুলিশকে খবর দেয়।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কবরটিতে প্রাচীর না থাকায় অতি সহজে চোর চক্র চুরি করে পালিয়ে যেতে পারে।
তিনি বলেন,যারা জাদু বিদ্যায় জড়িত কিংবা তন্ত্র মন্ত্রকারীরা খুলিগুলি চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে চারদিনের মাথায় দুই বার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। অতি দ্রুত চোর চক্র গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এএসপি।
৪ জেলার এসপিকে প্রত্যাহার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি জেলার এসপিরা তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।
চার এসপি হলেন- কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুক হক সাগর সমকালকে বলেন, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।