নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পৌর নির্বাহী কর্মকর্তা

ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও তার এক নারী সহকর্মীকে আপত্তিকর অবস্থায় ধরেছে ছাত্র-জনতা। পরে মোটা অংকের টাকার বিনিময়ে দফারফার মাধ্যমে ছাড়া পান তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের চাঁন্দা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ তার কার্যালয়ের এক নারী কর্মীকে নিয়ে শহরের চাঁন্দা হল এলাকার একটি বাসায় অনৈতিক কাজে লিপ্ত ছিল। সেসময় স্থানীয় ছাত্র-জনতা তাদের আটক করে। তখন নির্বাহী কর্মকর্তা মুস্তাক মোটা অংকের টাকা দিয়ে দফারফা করে।

ঝিনাইদহ পৌরসভায় কর্মরত একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায় কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’

নবীনতর পূর্বতন