ঢাকার সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।
এবং তাঁর ভাই তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করতে গিয়ে হামলার মুখে পড়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।