বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতার

বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতার



বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতার
সংগৃহীত ছবি


MD AKIBUZZAMIN : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ঠাকুরগাঁও জেলা আমির ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেছেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

ওই সময়ে দেশের সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার, ভোটাধিকার ছিল না। হাজারো মামলার শিকার হয়ে লক্ষাধিক মানুষ কারাগারে ছিল।

জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আজাহারুল ইসলামকে মিথ্যা সাক্ষ্য দিয়ে মৃত্যুদণ্ডের আসামি করা হয়েছে। ছয় মাস পার হয়ে গেলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।’ 

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি আমাদের নেতাকে মুক্তি না দেওয়া হয় তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

এক ধাক্কায় শেখ হাসিনা পালিয়েছে, আরেক ধাক্কায় বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র বানাতে হবে।

যদি আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমির ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। 

এ সময় আরো বক্তব্য দেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ। 

এ সময় উপজেলা আমির ও সেক্রেটারিরাসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বদলে যাচ্ছে র‌্যাবের নাম! বড় সিদ্ধান্ত আসতে পারে আজ

বদলে যাচ্ছে র‌্যাবের নাম! বড় সিদ্ধান্ত আসতে পারে আজ
প্রতীকী ছবি

বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্তির যে সুপারিশ এসেছে, সে বিষয়ে আজ মঙ্গলবার বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিষয়টি উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় জাতিসংঘ থেকে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানে র‌্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। গুমসংক্রান্ত কমিশনও একই ধরনের সুপারিশ করেছে।

একই ধরনের দাবি জানিয়েছে বিএনপিও। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় র‌্যাব বিলুপ্তির সুপারিশের বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। 

সংশ্লিষ্ট এক কর্মকর্তা গত রাতে কালের কণ্ঠকে জানিয়েছেন, র‌্যাব বিলুপ্ত না করে অন্য নামে সংস্থাটিকে চালানো যায় কি না এমন চিন্তাভাবনাও করা হচ্ছে।

তবে উচ্চ পর্যায়ের বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত হবে। তাঁর মতে, সভায় যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটি প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হবে। 
এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কিছু জানা নেই।’

গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন, জাতিসংঘের রিপোর্টের সুপারিশের ভিত্তিতে র‌্যাবকে বিলুপ্ত করা হবে কি না? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সবাই বসে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

’ 

গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গুমসংক্রান্ত কমিশন তাদের প্রথম প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনেও ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র‌্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়।

২০০৪ সালে বিএনপি সরকারের আমলে গঠিত এই বাহিনী বিলুপ্তির জন্য বিএনপির নেতারাও বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন। গত ১০ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘র‌্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই আমরা অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের কাছে র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছি।

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি


নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
বাংলাদেশে প্রচলিত নোট।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ নতুন টাকা ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকগুলোতে নতুন নোট পাওয়া যাবে। তবে এবার বাজারে আসতে যাওয়া নোটগুলোতেও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি।

ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে নোটগুলো ছাড়বে সেগুলো নতুন করে ছাপানো হবে না। পূর্বের ছাপানো টাকাই বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে।

ছাপানো এ নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না। এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে।

তবে আগামী এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে।

সেই নোটের ডিজাইনও প্রস্তুত হয়েছে।  নতুন ছাপা ওই নোটে শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোলচিত্র বা গ্রাফিতি যুক্ত হবে বলে জানা গেছে।

এ মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে। এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাপানের টোকিওতে একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

আরো পড়ুন
হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

 

তিনি বলেন, জাপান বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার।

বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। 

সেমিনারে ‘সংস্কার-পরবর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি ও জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্ডো।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাচিকো ইমোতো, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো সেমিনারে বক্তব্য দেন।

আরো পড়ুন
বিএনপিতে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই : দুলু

বিএনপিতে সুযোগসন্ধানীদের কোনো স্থান নেই : দুলু

 

অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর টোকিও উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। 
সেমিনারে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।



নবীনতর পূর্বতন