নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃ/ত্যু

বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে লালমনিরহাটের কালীগঞ্জে জাহিদুল ইসলাম (২২) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বর যাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায়। বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আত্মীয়-স্বজন ফেরার প্রস্তুতি নেয়। পরে নববধূকে নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের (৫ নং ওয়ার্ড) সদস্য মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন, এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।


নবীনতর পূর্বতন