নিজের মৃত্যুর সংবাদ শুনেছেন বিচারপতি মানিক

 

নিজের মৃত্যুর সংবাদ শুনেছেন বিচারপতি মানিক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন। এই কথা কারাগারে বসে মানিক নিজেই শুনেছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এই কথা বলেন। 

এদিন সকাল সাড়ে ৯ টায় তাকে আদালতে হাজির করা হয়।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তোলা হয় তাকে। পরে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

শুনানি শেষে ১০ টা ১৫ মিনিটে তাকে আদালত থেকে বের করা হয়। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি মারা যাওয়ার কথা শুনেছেন কি না? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, শুনেছি।

পরে পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে। 
মামলার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩ টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করে।
নবীনতর পূর্বতন