ফের লাইভে যুক্ত হচ্ছেন শেখ হাসিনা

একদিনের ব্যবধানে ফের লাইভে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুকের লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন। পরে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলটির নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিয়মিত আয়োজন ‘দায়মুক্তি’র এই বিশেষ পর্বটি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

নবীনতর পূর্বতন