শিক্ষাকেন্দ্রে গু*লি, নি/হত ১১

মধ্যাঞ্চলে একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলির ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 


ঘটনাস্থলে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য অজানা হওয়ায় ওই অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। খবর রয়টার্সের।


স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ হামলা হয়। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছায় কিন্তু হামলাকারীকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়। 


তখন প্রাথমিকভাবে পুলিশ ৫ জন আহতের খবর জানায়। সে সঙ্গে নিরাপত্তার জন্য আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে বারণ করা হয়।

সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি, নিহত ১১

নবীনতর পূর্বতন