ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর, বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত

টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্তবরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর ও রেস্টুরেন্টে ভালোবাসা দিবসবিরোধী বিক্ষোভ করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানাসংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে এ ভাঙচুর করা হয়। এ ছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করে তারা।

এদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, ভালোবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বসন্তবরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।

Tangail 2ভাঙচুরের পর নিচে পড়ে আছে ফুল

ক্ষতিগ্রস্ত ফুলের দোকানদার আলম বলেন, ‘দোকানে ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। বিকালে কিছু লোকজন এসেই আক্রমণ চালিয়ে দোকানে ভাঙচুর করে। এ সময় তারা ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে তা-ও কিছু বলিনি। এর আগের দিন তারা নিষেধ করে গিয়েছিল।’

নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) একদল এসে ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা ফাস্টফুডে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিয়েছিল। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘ঘটনার বিষয়টি জানা নেই। এ ছাড়া ভাঙচুরের বিষয়েও কোনও অভিযোগ পাইনি।’


পাঁচ কবর থেকে মাথার খুলি চুরি


মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের পৃথক ৫টি কবর থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরি ঘটনা দেখতে পায়। জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে বৃহস্পতিবার রাতের যে কোন সময় খুলি চুরির এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সকাল ৯টার দিকে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এসময় তারা পৃথক ৫টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে মুসল্লিকে খবর দেন।

জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় সেখানে ৫টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের আঁধারে কবর থেকে খুলি গুলো চুরি করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে প্রশ্নে যা বললেন ট্রাম্প-


বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে প্রশ্নটি আসে মার্কিন প্রেসিডেন্টের দিকে। তিনি জানতে চান, ‘আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের (জর্জ সোরোসের ছেলে) বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন?’

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘না, আমাদের ডিপ স্টেটের এখানে (বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে) কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। এটা নিয়ে (ভারত) শত শত বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এরকমই পড়েছি। ’

এরপর তিনি বলেন, বাংলাদেশের বিষয়টি (উত্তর দিতে) আমি (ভারতের) প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেবো’, পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন ট্রাম্প।

এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের অর্থনৈতিক সম্পর্কে ‘ন্যায্যতা ও পারস্পরিক সহযোগিতার’ সংকল্প ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, এই সম্পর্কে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমবে এবং সম্ভবত শুল্ক বাড়বে।

ট্রাম্প বলেন, ‘ভারত যে পরিমাণ শুল্ক আরোপ করবে, আমরাও সেই পরিমাণই আরোপ করবো। সুতরাং সত্য বলতে কি, তারা কত শুল্ক ধার্য করলো, তাতে আমাদের আর কিছু যায় আসে না। ’ তিনি আরও বলেন, ‘আমরা মূলত সমান সুবিধা পেতে চাই। ’

নবীনতর পূর্বতন