আয়নাঘর পরিদর্শন শেষে কী বললেন প্রধান উপদেষ্টা

আয়নাঘর পরিদর্শন শেষে কী বললেন প্রধান উপদেষ্টা



আয়নাঘর নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগত, আমাদেরই সমাজ। আমরা কী এটা করলাম। যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম- এটা কীভাবে হয়েছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে। এটা (আয়নাঘর) এর একটি নমুনা।’

তিনি আরও বলেন, ‘এ রকম টর্চার সেল সারা বাংলাদেশজুড়ে আছে; সেগুলো শুনলাম আজকে। আমার ধারণা ছিল, এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তা-ই। কিন্তু এখন শুনলাম, আয়নাঘরের ভার্সন সারা দেশজুড়ে আছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে।’

অধ্যাপক ইউনূস জানান, গুম কমিশনের প্রতিবেদনে এ আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। একইসঙ্গে যারা এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে। এসব তথ্য-প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে।’

এর আগে, সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান ‘আয়নাঘর’ নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা। 

জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা জানাল জাতিসংঘ

জুলাই গণঅভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

জাতিসংঘ বলছে, বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময় তারা নিহত হন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি, গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল।

প্রতিবেদনটি কিছু বিস্তারিত পরিসরে সুপারিশ প্রদান করেছে, যেমন নিরাপত্তা ও বিচার খাতের সংস্কার, নাগরিক ও রাজনৈতিক ভিন্নমতকে দমিয়ে রাখার জন্য প্রণীত দমনমূলক আইন ও প্রতিষ্ঠান উচ্ছেদ করা এবং রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক শাসন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন বাস্তবায়ন করা।

অন্তর্বর্তী সরকার তদন্তের সাথে ব্যাপক সহযোগিতা প্রদর্শন করেছে, অনুরোধকৃত প্রবেশাধিকারের অনুমতি দিয়েছে এবং যথেষ্ট নথিপত্র সরবরাহ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরের যেসব চিত্র দেখা গেল

আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সময় সাথে ছিলেন দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীরা।

আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে আরও ছিলেন- আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরের যেসব চিত্র দেখা গেল

আয়নাঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরের যেসব চিত্র দেখা গেল

আয়নাঘরের যে চেয়ারে বসিয়ে রিমান্ডে নেওয়া হতো তা দেখলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরের যেসব চিত্র দেখা গেল

জোরপূর্বক গুমের শিকার ব্রিগেডিয়ার (অব.) আব্দুল্লাহ আজমী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেখাচ্ছেন কিভাবে তাকে আয়ানাঘরে দীর্ঘদিন রাখা হয়েছিল

প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরের যেসব চিত্র দেখা গেল

আয়নাঘর পরিদর্শনে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেখালেন কোথায় রাখা হয়েছিল তাকে

প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরের যেসব চিত্র দেখা গেল

আন্দোলনের সময় যে টর্চার সেলে রাখা হয়েছিল তা শনাক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম

নবীনতর পূর্বতন