আজকের আলোচিত সব সংবাদ (কুয়েট) হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রদল

TOP ALL NEWS TODAY

আজকের সেরা সংবাদ কালেকশন

 মঙ্গলবার ০৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিজরি 

আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া EXCLUSIVE সংবাদগুলো একসাথে পরপর সাজানো হয়েছে।
 আপনি যে হেডলাইন টি পোষ্টে দেখেছেন সেই সংবাদ টি নিচে থাকতে পারে। ধাপে ধপে সারাদিনের   আলোচিত সংবাদ গুলি একই পেজে সাজানো হয়। আমাদের নিয়মিত আয়োজন  
 আজকের বাংলাদেশ 

বৃহস্পতিবারই পদত্যাগ করতে পারেন নাহিদ !


মো: আকিবুজ্জামিন :

আগামী ২৪ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের। শোনা যাচ্ছে নতুন এই দলের নেতৃত্ব দিবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এজন্য তিনি পদত্যাগ করবেন উপদেষ্টা পদ থেকে।

সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই সপ্তাতেই নাহিদ ইসলামের পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। এতে করে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারে শেষ কর্মদিবস হতে যাচ্ছে তার।

সূত্রটি জানায়, ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে। সেটিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে। আগামী ২০ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময়ও পেছাবে।

মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগির নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে।

অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেজন্য নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান। আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।

নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন, তা প্রায় নিশ্চিত ছিল। তবে সদস্য সচিব পদ ঘিরে আলোচনা এখনো চলছে। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠন সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ পদে আখতার হোসেনের থাকার সম্ভাবনাই বেশি। নেতারা বলছেন, সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও নাহিদ-আখতারই এগিয়ে আছেন নেতৃত্ব পাওয়ার দৌড়ে।

সদস্য সচিব পদে আরও আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ক্ষমতায় থাকার খায়েশ থাকলে দল করে নির্বাচনে আসেন: মির্জা ফখরুল


সরকারে থাকার ইচ্ছা থাকলে পদ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (মঙ্গলবার) বিকেলে যশোর টাউনহল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।


মজলুম ছিলেন, জালিম হবেন না: ছাত্রদলকে হাসনাত


ছাত্রলীগ হতে চাইলে সংগঠনটির মতো পরিণতি ভোগ করতে হবে বলে ছাত্রদলকে সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন, তাদের মনোভাব বুঝে রাজনীতির আহ্বান জানাই। কিন্তু ক্যাডার পলিটিক্স করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। আপনারা (ছাত্রদল) মজলুম ছিলেন, জালিম হবেন না।’ 

মঙ্গলবার কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে সংগঠন দুটি।

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।’ 

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদের নানান অপকর্মের সাফাই দিতো, ঠিক সেভাবেই ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে সহিংস ফ্যাসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে।’

পরে দুই সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।


ঢাবিতে ছাত্রদল-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার পৃথক বিবৃতিতে এ সমাবেশের ডাক দেওয়া হয় দুই সংগঠনের পক্ষ থেকে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।’ কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদের নানান অপকর্মের সাফাই দিতো, ঠিক সেভাবেই ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে সহিংস ফ্যাসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কুয়েটে সংগঠনটির নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং উক্ত হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ রাত ৮টায় একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। 

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এর আগে বেলা ৩টা থেকে শুরু হওয়া সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রদল


কুয়েটে হামলায় তৃতীয় পক্ষ: ছাত্রদল 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রদল। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ছাত্রদল নয়, কুয়েটে হামলা চালিয়েছে তৃতীয়পক্ষ। যারা নিজেদের আড়াল করতে চায় তারাই পরিচয় গোপন রেখে হামলা চালিয়েছে।’

মঙ্গলবার কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে সংগঠন দুটি।

এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন, তাদের মনোভাব বুঝে রাজনীতির আহ্বান জানাই। কিন্তু ক্যাডার পলিটিক্স করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। আপনারা (ছাত্রদল) মজলুম ছিলেন, জালিম হবেন না।’ 
 
এর আগে, ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদের নানান অপকর্মের সাফাই দিতো, ঠিক সেভাবেই ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে সহিংস ফ্যাসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে।


উত্তরায় স্বামী-স্ত্রীর ওপর হামলার সূত্রপাত হয় যেভাবে



আকিবুজ্জামিন উত্তরা :

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপাচ্ছেন দুই ব্যক্তি— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন— এমন নৃশংসতা আগে দেখেননি তাঁরা। পরে স্থানীয়রা ওই দুই হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আটক দুই যুবক মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভুক্তভোগী দম্পতি রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাটি ওই দম্পতিকে ধাক্কা দেওয়ার উপক্রম হলে স্বামী স্বামী কিশোর গ্যাংয়ের একজনের জামার কালার ধরে টান দেন।

এ সময় গ্যাংয়ের বাকি সদস্যদের ডেকে এনে ওই দম্পতির ওপর হামলা চালায়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক ওই স্বামী-স্ত্রীকে রামদা দিয়ে কোপাচ্ছেন।

এক পর্যায়ে স্বামীর সামনে এসে হামলাকারীদের বাধা দেন ওই নারী। হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায় তাকে। 

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা এমন নৃশংসতা আগে দেখিনি। সবার সামনেই তাঁদের কুপিয়ে আহত করা হয়েছে। তাঁদের চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে।

আমরা দুই জনকে আটক করতে সক্ষম হই। পরে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বাড়ছে। পুলিশ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই। 

ভুক্তভোগীর এক স্বজন বলেন, আমার ভাই ও ভাবিকে নির্মমভাবে কুপিয়েছে ওরা। ভাবি হামলাকারীদের কাছে বারবার ক্ষমা চেয়েছেন, কিন্তু তারা একটুও দয়া দেখায়নি। এমনকি আশপাশের লোকজন যখন বাঁচাতে আসে, তখন ওরা দা উঁচিয়ে ভয় দেখায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।


উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় দুইজনকে আমরা আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুয়েটে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা


কুয়েটে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা
ফাইল ছবি

ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতকর্মীরা হামলা করেছেন।

এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সন্ধ্যায় সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরেক পোস্টে সংগঠনটি বলে, 'ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।'

স্থানীয়রা জানায়, দুপুরে শিক্ষার্থীরা কুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দেন, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা’ ‘ছাত্ররাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’ বলে। স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন।

পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।


কুয়েটে ছাত্রদের সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানাল ছাত্রদল

কুয়েটে ছাত্রদের সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানাল ছাত্রদল
সংগৃহীত ছবি

ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তাই বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ওই স্ট্যাটাসে লিখেছেন, ক্যাম্পাসের প্রকৃত ঘটনা, ৩ দিন আগে কুয়েট ক্যাম্পাসের পাশেই ছাত্রদল সদস্য সংগ্রহ ফরম বিতরণ করে।

তার প্রতিবাদে আজ কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্ডারগ্রাউন্ডে শিবির মিছিল করার ঘোষণা দেয় এবং মিছিল করতে ছিল।

ওই সময় মিছিলের সামনে দিয়ে কুয়েটের ৩ শিক্ষার্থী, যারা ছাত্রদলের সমর্থক ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিল। তখন মিছিলকারীরা ছাত্রদলের তিনজনকে কোনো কারণ ছাড়াই মারতে মারতে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের সেভ করতে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় স্থানীয়দের সঙ্গে শিবির ও বৈবিছায়াদের সংঘর্ষ লেগে যায়। এতে সেখানে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় আহত হয় বলে শুনেছি। কুয়েটে শিবির ও বৈবিছায়ার কমিটি থাকলেও ছাত্রদলের কমিটি নেই।

আপনারা সেখানে ছাত্ররাজনীতি চালাবেন আর ছাত্রদল চালালে বাধা দেবেন! কেন রে ভাই! একচোখ কানা নাকি আপনাদের? নাকি আন্ধা হয়ে গেছেন ?

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি


নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
বাংলাদেশে প্রচলিত নোট।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ নতুন টাকা ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকগুলোতে নতুন নোট পাওয়া যাবে। তবে এবার বাজারে আসতে যাওয়া নোটগুলোতেও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি।

ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে নোটগুলো ছাড়বে সেগুলো নতুন করে ছাপানো হবে না। পূর্বের ছাপানো টাকাই বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে।

ছাপানো এ নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না। এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে।

তবে আগামী এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে।

সেই নোটের ডিজাইনও প্রস্তুত হয়েছে।  নতুন ছাপা ওই নোটে শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোলচিত্র বা গ্রাফিতি যুক্ত হবে বলে জানা গেছে।

এ মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে। এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাপানের টোকিওতে একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

আরো পড়ুন
হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

 

তিনি বলেন, জাপান বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার।

বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। 

সেমিনারে ‘সংস্কার-পরবর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি ও জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্ডো।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাচিকো ইমোতো, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো সেমিনারে বক্তব্য দেন।

আরো পড়ুন
বিএনপিতে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই : দুলু

বিএনপিতে সুযোগসন্ধানীদের কোনো স্থান নেই : দুলু

 

অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর টোকিও উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। 
সেমিনারে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।


নবীনতর পূর্বতন