কুয়েট ইস্যুতে যা বললেন সারজিস আলম

কুয়েট ইস্যুতে যা বললেন সারজিস আলম


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার ফল ‘ভালো নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘কুয়েটে আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।’

এর আগে এ ঘটনার প্রতিক্রিয়া জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে। পেজটির একটি পোস্টে লেখা হয়, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ব্যাপক অন্তত ৫০ জন আহত হয় বলে জানা গেছে।

রাজনৈতিক কবর রচনার পথে ছাত্রদল: আব্দুল হান্নান 


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রদল নিজেদের কবর রচনার পথে অগ্রসর হলো বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। 

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘কুয়েটে ছাত্রদল, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।’

মঙ্গলবার কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

অন্যদিকে কুয়েটে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

নবীনতর পূর্বতন