বিচারের আগেই আসামির সম্পদ জব্দের বিধান রেখে আইসিটি আইনের গেজেট

বিচারের আগেই আসামির সম্পদ জব্দের বিধান রেখে আইসিটি আইনের গেজেট 

সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের গেজেট প্রকাশ হয়েছে। এ নিয়ে দুইবার আইনটি সংশোধন করলো অন্তর্বর্তী সরকার। এতে অভিযুক্তের সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে।

আগে, কেবল সাজাপ্রাপ্ত আসামির সম্পত্তি জব্দ ও ভুক্তভোগীর ক্ষতিপূরণ দেওয়ার বিধান ছিল। সংশোধিত আইনে বিচারের আগেই অভিযুক্ত ব্যক্তির সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করতে পারবে ট্রাইব্যুনাল। যাতে অভিযুক্ত সম্পদ হস্তান্তর বা বিক্রি করতে না পারে। 

এছাড়া, তদন্তের স্বার্থে যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আলামত তলব করতে পারবে প্রসিকিউশন। 

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৬টি ধারায় সংশোধনী আনা হয়েছে।

চারঘাটে শিক্ষা সফরের খাবার খেয়ে ৪৩ শিক্ষার্থী অসুস্থ

শিক্ষা সফরে খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এরমধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও তাদের পরিবারের স্বজনরা।

জানা গেছে, গেল রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকার থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও মাঠপাড়া জান্নাতুন বাগিচা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও তাদের পরিবারের স্বজনরা মিলে ১৮০ জন যাত্রীবাহী বাসে জেলার গোদাগাড়ীর সাফিনা পার্কে পিকনিকে যায়।


সেখানে দুপুরে তারা পোলাও ভাত,  মুরগির মাংস, ডাল খেয়েছে। পিকনিক থেকে ফিরে সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে অনেকের পেটের ব্যথা, ডায়রিয়া সহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে ৪৩ জন অসুস্থ হয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন চিকিৎসাধীন। 
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা বলেন, ৪৩ জন অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ১৩ জন ছুটি নিয়ে গেছে। এখনও ৩০ জন চিকিৎসাধীন রয়েছে। ভর্তি সময় তারা চিকিৎসক কে জানায়, তারা পিকনিকে খাবার খেয়েছিলেন। ধারণা করা হচ্ছে- গুড প্রয়োজনিং হয়েছে। যারা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি হয়েছেন তারা কেউ বমি করছেন, কারও পেটের ব্যথা, কারও ডায়রিয়ার সমস্যা রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।


মাঠপাড়া জান্নাতুন বাগিচা মাদ্রাসার শিক্ষার্থী আবদুস সলাম (১৩) বলেন, পিকনিকের খাবার খেয়ে বাড়িতে আসার পরে পেটের ব্যথা শুরু হয়। কয়েকবার বমিও হয়েছে। পরে আব্বু-আম্মু হাসপাতালে ভর্তি করে।
নবীনতর পূর্বতন