TOP ALL NEWS TODAY
আজকের সেরা সংবাদ কালেকশন
রবিবার ৩রা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিজরি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের সাবেক যুগ্না সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মন্ডল হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি মামুন হত্যার শিকার হয়েছেন। আমরা এই হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক বিচার দাবি করছি।
তিনি বলেন, এ ঘটনায় নিরপরাধ ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, ছাত্রদল উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, বিএনপি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, ওয়ার্ড শাখার সদস্য আনজু মিয়াকে আসামি করা হয়েছে। তার দাবি, এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, আপনারা সবাই অবগত আছেন, এই ঘটনার বেশ কয়েকটি সিসিটিবি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের দেখা গেছে। কিন্তু প্রতিহিংসার কারণে বিএনপির কয়েকজন নিরপরাধ নেতাকর্মীকে জড়ানো হয়েছে। তাদেরকে এ ঘটনার দায় থেকে মুক্তি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, রফিকুল ইসলাম বাবলু, সদস্য নুর আলম মন্ডল প্রমুখ।
গরুর ধান খাওয়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে আস্তমা ও কামরুপদলং গ্রামের বাসিন্দারা। রোববার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে সাড়ে ৯টা পর্যন্ত। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের আহত হয়েছে অন্তত ৫০ জন।
- স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকালে আস্তমা গ্রামের আলগা বাড়ির (আলাদা বাড়ি) কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এ নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি হয়। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার সকালে গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
- সংঘর্ষে আস্তমা গ্রামের আহতরা হলেন- আক্তার হোসেন, দুলাল মিয়া, জুয়েল মিয়া, শামসুজ্জামান, নাছির আলী, আবদুল জলিল, খাইরুল আমীন, এমরান হোসেন, সাদিক মিয়া, নুরুজ্জামান ও সৌরভ হোসেন । এদের মধ্যে আক্তার হোসেন ও দুলাল মিয়া গুরুতর আহত হওয়ায় তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- অন্যদিকে, কামরুপদলং গ্রামের আহতরা হলেন- বাতির আলী, সুন্দর আলী, সুজন মিয়া, কালাই মিয়া , মতিউর রহমান, শওকত আলী, নবী হোসেন ও শাফি আহমেদ। এ গ্রামের আহত আরও কয়েকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত বাতির আলী, সুন্দর আলী ও সুজন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- আস্তমা গ্রামের আঙ্গুর মিয়া বলেন, ‘গরু অবুজ প্রাণী। গরুকে কেউ বলে দেয় না যে কারো জমিতে গিয়ে ধান খেয়ে আয়। কিন্তু গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বজলু মিয়া ও তার পরিবারের লোকজনকে সুরুজ মিয়াকে মারধর করে। এতে আমাদের গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় কামরুপদলং গ্রামের পক্ষ থেকে বেশ কয়েকজন এসেছিলেন ঘটনাটি মীমাংসা করেতে। আমরা তাদের আশ্বস্ত করেছিলাম, গ্রামবাসীর সঙ্গে কথা বলে মীমাংসা হবে। কিন্তু রোববার সকালে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
- কামরুপদলং গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে শনিবারে একটি হাতাহাতির ঘটনা ঘটেছিল। আমরা চেয়েছিলাম বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে শেষ করে দিতে। কিন্তু আস্তমা গ্রামবাসী বিচার না মেনে সকালে মাইকে ঘোষণা দিয়ে আমাদের গ্রামের দিকে আক্রমণ করতে আসে। পরে আর কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকেনি।’
- শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ‘সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ইটপাটকেল ছোড়াছুঁড়ির পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে।
শুক্রবার বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মাঠে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত ৯ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
গুলিবিদ্ধ ও হামলায় আহতরা হলেন- ইমন মিয়া, সোহাগ, দুকু মিয়া, গফ্ফার মিয়া, মাহফুজ মিয়া, রুমান, আলাই মিয়া, আব্দুর রউফ ও সাদিকু্ল রহমান। তাদেরকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রামের পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে উভয় গ্রামের কয়েকজন লোকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে উভয় গ্রামের লোকজন লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে চটলেন বিতর্কিত লেখিকা-
চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তার নতুন স্ত্রী রূপসজ্জাকর রোজা আহমেদ। তাদের বিয়ের পর থেকেই এই দম্পতিকে ফেসবুকে সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাহসানের স্ত্রীর ‘ভাত খাওয়া’ নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতের নির্বাসিত এই লেখিকা। রোববার (১৬ ফেব্রুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেজে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল। ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…।’
তসলিমা এরপর লেখেন, ‘এত ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’

মূলত রোজার ছিপছিপে গড়নের দিকে ইঙ্গিত করেই ‘আপত্তিকর’ ভাষায় এই পোস্ট করেছেন তসলিমা। পোস্টটি দেখে অনেকেই তার অনুপযুক্ত শব্দচয়নের জন্য সমালোচনা করেন। পরে অবশ্য নিজের সে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, তাহসানের স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের সে সম্পর্কের ইতি ঘটে।