আজকের সেরা সংবাদ কালেকশন। EXCLUSIVE সংবাদগুলো একসাথে। আজকের বাংলাদেশ

TOP ALL NEWS TODAY

আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া EXCLUSIVE সংবাদগুলো একসাথে পরপর সাজানো হয়েছে। 

আজকের সেরা সংবাদ কালেকশন

 বুধবার ০৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিজরি 

আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া EXCLUSIVE সংবাদগুলো একসাথে পরপর সাজানো হয়েছে।
 আপনি যে হেডলাইন টি পোষ্টে দেখেছেন সেই সংবাদ টি নিচে থাকতে পারে। ধাপে ধপে সারাদিনের   আলোচিত সংবাদ গুলি একই পেজে সাজানো হয়। আমাদের নিয়মিত আয়োজন  
 আজকের বাংলাদেশ 

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধ/র্ষ/ণ


খুলনায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণ করেছে ইমরান নামের এক যুবক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে ঘটনাটি ঘটে।

বর্তমানে ধর্ষণের শিকার ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর ধর্ষক ইমরান পলাতক রয়েছে।

জানা যায়, রাতে চক্রাখালী গ্রামের আসাবুর নগরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাসায় একা রেখে স্থানীয় একটি খালে মাছ ধরতে যান তার স্বামী। একা থাকার সুযোগে স্থানীয় ইমরান সোমবার রাত ৩টার দিকে বাড়িতে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে সকালে ভুক্তভোগী নারীর স্বামী মাছ ধরা শেষে বাড়িতে ফিরে এলে ঘটনাটি তাকে জানায়। বিষয়টি জেনে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীর স্বামী ও ইমরান একই সঙ্গে মাছ ধরতেন বলেও জানা যায়। ঘটনার পর থেকে ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। ইমরানকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান আছে।


রাতের ভোট করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ 


রাতের ভোট করা সব ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট করা সকল ডিসিদের ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। ইতিমধ্যে ওএসডি হয়েছে ৩৩ জন।

এর আগে বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এই কর্মকর্তারা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনের পর যেসব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম-পিপিএম পদক পেয়েছিল, তা-ও বাতিল করা হয়েছে। একই কারণে এর আগে ওএসডি করা হয় ১২ ডিসিকে।


সিলেটে সমন্বয়ক গালিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা


আসাদুল্লাহ আল গালিব। ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার ও ছাত্রলীগের নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জরুরি সংবাদ সম্মেলন করে গালিবকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি ঘোষিত সিলেট মহানগর আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিদ হাসান।

সংবাদ সম্মেলনে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি দুদিন পরপর তার মনমতো কমিটি দিচ্ছেন। বিভিন্ন জায়গায় সিলেট বিভাগীয় সমন্বয়ক পরিচয় দিচ্ছেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়কের কোনো পদ নেই।

বক্তব্যে বলা হয়, গালিব ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। মহানগরের কমিটির আহ্বায়ক পদ ছাত্রলীগ নেতাকে দেওয়া হয়েছে। বিগত জুলাই আন্দোলনে বুলেটকে ভয় না পেয়ে যারা সামনের কাতারে ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সাহসী ভূমিকা রেখেছেন সেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, মহানগর কমিটিতে শতাধিক পদ থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাত্র তিনজনকে রাখা হয়েছে। এ কমিটি তারা প্রত্যাখ্যান করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানানো হয়।

এদিকে গালিবকে অবাঞ্ছিত ঘোষণার পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে তিনি উল্লেখ করেন ‘মহানগর কমিটিতে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভুল হওয়ায় পেজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। কমিটি প্রকাশের পরে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে বিভাগীয় সফরে যারা কমিটি গঠনের দায়িত্বে ছিলেন তাদের দিতে বলা হচ্ছে। কমিটি স্থগিত থাকবে। সবকিছু সংশোধন করে পুনরায় কমিটি প্রকাশ করা হবে। এ ছাড়া সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সিলেট এবং সম্মিলিত মেডিকেল কলেজ, সিলেটের কমিটি গঠনের কাজ চলমান আছে। যারা এই দুটা ইউনিটে কাজ করতে আগ্রহী তাদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ফয়সাল হোসেন কালবেলাকে বলেন, গালিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন তাদের কমিটিতে গুরুত্ব দেওয়া হয়নি। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীদের বাদ দিয়ে বিভিন্ন জেলার কলেজ থেকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ছেলের নাম দেওয়া হয়েছে কমিটিতে।

তিনি বলেন, গালিবকেও বিশ্ববিদ্যালয়ে কেউ খুব একটা চিনত না। তাকে কেন এতো বড় দায়িত্ব দেওয়া হলো এটাও বোধগম্য নয়।


রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান


জুলাই ও আগস্টে অভ্যুত্থানে গণহত্যা চলার সময় নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে এ দাবি জানান সংঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।

আবদুল ওয়াহেদ বলেন, ‘জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ করে ছিলেন। এ ছাড়া এটিও কারও অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। শেখ হাসিনা পালিয়েছেন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এমপিরাও পালিয়ে গেছেন। অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনো বহাল আছেন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রজনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি। কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি। তিনি স্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন।’

ক্যাম্পাসেও নিষেধাজ্ঞা দিয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি হলো, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না। তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না।’

১৩ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থান কর্মসূচি চলছে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মো. ওমর ফারুক ও আবু সাঈদের অনশনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে এতে সম্পৃক্ত হন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

১৬ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে নিহত রানা তালুকদারের পরিবার এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর আহ্বান জানান। পরে অনুরোধে অনশন ভেঙে লাগাতার গণঅবস্থান চলছে।

এ কর্মসূচিতে গণবক্তৃতা, আবৃত্তি, জুলাই গণহত্যার তথ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনসহ নানা আয়োজনে চলছে।


মশা ধরলেই মিলবে নগদ অর্থ পুরস্কার


মশা। ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে অভিনব এক উদ্যোগ নিয়েছে ফিলিপাইন। দেশটি রাজধানীতে স্থানীয় কতৃপক্ষ জানিয়েছে, মশা ধরতে পারলেই মিলবে নগদ অর্থ পুরস্কার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশন হিলস এলাকার প্রধান কার্লিটো সেরনাল ঘোষণা করেন, প্রতি ৫টি মশার বিনিময়ে ১ পেসো (২ সেন্টেরও কম) পুরস্কার দেওয়া হবে। এই মশা জীবিত বা মৃত যে কোনো অবস্থায়ই হতে পারে, এমনকি মশার লার্ভার জন্যও পুরস্কার দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে সেরনাল এটিকে স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য বলে দাবি করেছেন। তার এলাকায় সম্প্রতি দুই শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু হওয়ার পর এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি কমপক্ষে এক মাস চলবে বলে জানানো হয়েছে।

সেরনাল বিবিসিকে জানান, ইতোমধ্যে ২১ জন এই পুরস্কার পেতে ৭০০ মশা ও লার্ভা জমা দিয়েছেন। জীবিত মশাগুলো অতিবেগুনি রশ্মি ব্যবহার করে মেরে ফেলা হবে।

কর্তৃপক্ষের এ ঘোষণা সামাজিক মাধ্যমেই হাসি-ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, মশা চাষের সময় এসে গেছে! আরেকজন মজা করে বলেছেন, একটি ডানাওয়ালা মশা কি পুরস্কার পাবে?

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিওিএইচ) বিবিসিকে জানিয়েছে, তারা স্থানীয় সরকারের ডেঙ্গু প্রতিরোধের এই উদ্যোগকে স্বাগত জানায়। তবে নগদ অর্থের বিনিময়ে মশা ধরা ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায় কিনা, তা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রমাণিত পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত।

সেরনাল বলেন, ম্যানিলার কেন্দ্রে অবস্থিত এ এলাকায় সম্প্রতি ডেঙ্গুর ৪৪টি নতুন কেস রেকর্ড করা হয়েছে। বারাঙ্গে অ্যাডিশন হিলস এলাকায় প্রায় ৭০ হাজার বাসিন্দা রয়েছেন। এই পুরস্কার স্থানীয় সরকারের বিদ্যমান উদ্যোগগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট পরিষ্কার করা এবং ডেঙ্গুবাহী মশার ডিম পাড়ার জন্য উপযুক্ত স্থানগুলো শুকিয়ে ফেলা।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ হাজার ২৩৪টি ডেঙ্গু সনাক্তের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

নবীনতর পূর্বতন